সতর্ক করল জেলা প্রশাসন

পার্বত্য চট্টগ্রাম ও সেনাবাহিনী নিয়ে চাকমা সার্কেল পতœীর তথ্য বিভ্রান্তিকর

Printed Edition

আরফাত বিপ্লব রাঙ্গামাটি থেকে ফিরে

পার্বত্য চট্টগ্রাম, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের গুরুতর অভিযোগ উঠেছে রাঙ্গামাটির চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের স্ত্রী ইয়েন ইয়েন এর বিরুদ্ধে। ঘটনার পর এ বিষয়ে তাকে লিখিতভাবে সতর্ক করেই দায় সেরেছে পার্বত্য রাঙ্গামাটি জেলা প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এ সতর্কবার্তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি ‘ঞযব ২৫ঃয ঝবংংরড়হ ড়ভ ঃযব টহরঃবফ ঘধঃরড়হং চবৎসধহবহঃ ঋড়ৎঁস ড়হ ওহফরমবহড়ঁং ওংংঁবং (টঘচঋওও) ’-এ ৬ থেকে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। ওই দলে নেতৃত্ব দেন ইয়েন ইয়েন।

অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক এই ফোরামে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি, পার্বত্য শান্তিচুক্তি, সীমান্ত সড়ক নির্মাণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বাংলাদেশবিরোধী ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালানো হয় বলেও দাবি সংশ্লিষ্টদের।

এ ঘটনার পর রাঙামাটির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমা আশরাফী অভিযুক্ত ইয়েন ইয়েনকে একটি সতর্কতামূলক চিঠি দিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গোয়েন্দা প্রতিবেদনে বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টি উঠে এসেছে। প্রশাসনের ভাষ্যানুযায়ী, এ ধরনের কার্যক্রম পার্বত্য অঞ্চলের সার্বিক পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এবং স্থানীয়ভাবে অস্থিতিশীলতা তৈরির ঝুঁকি বাড়াতে পারে।

এই চিঠির অনুলিপি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার, বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার, রাঙ্গামাটি ডিজিএফআইয়ের কর্নেল জিএস, আর্মি সিকিউরিটি ইউনিটের শাখা অধিনায়ক, র‌্যাব-৭-এর অধিনায়ক, রাঙ্গামাটি জোন কমান্ডার, রাঙ্গামাটি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দফতরগুলোতে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক নাজমা আশরাফী গণমাধ্যমকে বলেন, ‘বাংলাদেশ সরকার ও সেনাবাহিনী সম্পর্কে আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ইয়েন ইয়েনকে সতর্ক করা হয়েছে। বিষয়টি রাষ্ট্রীয় নিরাপত্তা ও জনস্বার্থের সাথে সম্পৃক্ত হওয়ায় প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’

এ বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, জেলা প্রশাসনের এ পদক্ষেপ কেবল ব্যক্তি পর্যায়ের প্রশাসনিক সিদ্ধান্ত নয়; বরং এটি রাষ্ট্রের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার বিষয়টির সাথে গভীরভাবে সম্পর্কিত।

তিনি বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে যে অভিযোগ আনা হয়েছে, তা শুধু মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন নয়; বরং রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও কৌশলগত তথ্যযুদ্ধের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে। আন্তর্জাতিক ফোরামে উপস্থাপিত তথ্য বিদেশী রাষ্ট্র, মানবাধিকার সংস্থা ও নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করে।’