কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরে মোবাইল ফোন চার্জে দিয়ে গান শুনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিশান (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে শহরের চৌড়হাস বড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিশান কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর এলাকার আহসান আলীর ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে নিশান দাদার বোনের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে সে আরো দুই শিশুর সাথে চার্জে থাকা মোবাইল ফোনে গান শুনছিল। একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: ইকবাল হাসান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।



