তেলের বিশ্ব মজুদে ধস নিয়ে আইইএ-র সতর্কবার্তাষ আলজাজিরা

Printed Edition

ইরান যুদ্ধের প্রভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী প্রায় অবরুদ্ধ থাকায় বিশ্বব্যাপী তেলের মজুদ রেকর্ড গতিতে কমছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গতকাল বুধবার এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

আইইএ-র পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাত ও অচলাবস্থার কারণে ২০২৬ সাল জুড়ে বিশ্ববাজারে প্রতিদিন ৩৯ লাখ (৩.৯ মিলিয়ন) ব্যারেল তেলের সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে। যদিও চলতি বছর তেলের চাহিদা দৈনিক চার লাখ ২০ হাজার ব্যারেল কমতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ কমার হার কয়েকগুণ বেশি। সংস্থাটি তাদের সর্বশেষ খবরে জানিয়েছে, মধ্যপ্রাচ্য যুদ্ধ ১০ সপ্তাহ ছাড়িয়ে গেলেও হরমুজ প্রণালীতে সরবরাহ স্বাভাবিক হয়নি। এর ফলে সৃষ্ট ক্রমবর্ধমান ঘাটতি বৈশ্বিক তেলের মজুদকে দ্রুত নিঃশেষ করে দিচ্ছে। প্রতিবেদনে আরো সতর্ক করা হয়েছে যে, দীর্ঘস্থায়ী এই অচলাবস্থা এবং মজুদ দ্রুত ফুরিয়ে যাওয়ার ফলে নিকট ভবিষ্যতে তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেতে পারে।