সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন ‘দি মেসেজ’র ব্যবস্থাপনায় বিশেষ মহিলা মাহফিল শুক্রবার বিকেলে চট্টগ্রামের ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গুলেনারা সিদ্দিকী শবনমের উপস্থাপনায় ‘রাসূলুল্লাহ্ (দ:)-এর আদর্শে প্যারেন্টিং : স্নেহ, আত্মিক বন্ধন ও পারস্পরিক যোগাযোগ’ বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নর্থ ব্রন্সক ইসলামিক সেন্টারের খতিব ও পরিচালক শাইখ ড. সাইফুল আযম বাবর আজহারী। মাহফিলে কুরআন তেলাওয়াত করেন হামিদা রশিদ সুমাইয়া, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন জান্নাতুল মাওয়া, মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন আলিশা আক্তার আলভী, মিফতাহুল জান্নাত, উম্মে সায়মা সাদিয়া, সৈয়দা সিদরাতুল মুনতাহা, রোকেয়া খানম রুকু, ফাতিমা। বিজ্ঞপ্তি।



