মিরসরাইয়ে শতাব্দী ক্লাবের সভাপতি মাঈন, সম্পাদক রনি

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক, স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘শতাব্দী ক্লাব’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সাংবাদিক এম মাঈন উদ্দিনকে সভাপতি এবং রনি ভৌমিককে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

গত ২৩ মার্চ ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো: আরিফ হোসাইন, সহসভাপতি অ্যাডভোকেট কামাল হোসেন শাহিন, জিয়াউল হক আজাদ, যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন, আশরাফ রুবাই, অর্থ ও পরিকল্পনা সম্পাদক আদিল রায়হান, সহ-অর্থ সম্পাদক শোয়েব হাসান, শিক্ষাবিষয়ক সম্পাদক মো: ওমর ফারুক, সহশিক্ষা সম্পাদক মো: শামসুদ্দোহা হাসান, মো: মুনতাসির আলম, ক্রীড়া সম্পাদক আবির হাসান আলবি, সহক্রীড়া সম্পাদক আবু সাব্বির রাইহান, সানাউল্লাহ নাহিয়ান।

এ ছাড়া প্রচার সম্পাদক মো: নাকিব খান ভূঁইয়া, সহপ্রচার সম্পাদক মো: আবু হাসনাত, কৃষিবিষয়ক সম্পাদক মো: ফখরুল ইসলাম, সহ-কৃষিবিষয়ক সম্পাদক মো: আশরাফ উদ্দীন, দফতর সম্পাদক গোলাম সরোয়ার, সহদফতর সম্পাদক রূপন নাথ, স্বাস্থ্য ও সেবাবিষয়ক সম্পাদক মো: তানজিম মুহিত, সহ-স্বাস্থ্য, সেবাবিষয়ক সম্পাদক মো: ইউসুফ। কমিটিতে ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমকে প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে।