কিশোরগঞ্জে ভূমিমেলায় মিলবে খতিয়ান ও ই-নামজারির তাৎক্ষণিক সেবা

Printed Edition

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারা দেশের সাথে কিশোরগঞ্জেও আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। জেলার ১৩টি উপজেলা ভূমি অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে একযোগে আয়োজিত এ মেলায় নাগরিকেরা ই-নামজারির আবেদন, জমির খতিয়ান, মৌজা ম্যাপ ও অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারবেন।

জেলা প্রশাসনের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা বাড়ানো এবং সেবাগ্রহীতাদের হয়রানিমুক্ত সেবা দেয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।

তিনি জানান, মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে তথ্য প্রদানের পাশাপাশি ই-নামজারি আবেদন গ্রহণ, খতিয়ান সরবরাহ, মৌজা ম্যাপ প্রদান এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হবে। শিক্ষার্থীদের জন্য ভূমি ব্যবস্থাপনা বিষয়ে ধারণা দেয়ার উদ্যোগও থাকবে এ মেলায়।

জেলা প্রশাসক আরো বলেন, নাগরিকেরা অনলাইনে কিংবা মেলার সেবা বুথে গিয়ে সহজেই প্রয়োজনীয় সেবা নিতে পারবেন। এতে ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের ভোগান্তি কমে যাবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খানের সঞ্চালনায় সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর নিলুফা আক্তার রুপা এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।