তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ অনুষ্ঠিত

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, কর্মজীবন ও ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’। শনিবার মাদরাসা প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়খ সালাহউদ্দিন মাক্কী। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন। অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ও ফাউন্ডেশনের পরিচালক এইচ এম আবদুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আমন্ত্রিত আলোচক ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আব্দুল আওয়াল, আরবি বিভাগের সাজ্জাদ হোসাইন খান, মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুফ বিন রফিক মাদানী এবং শায়খ আবু নাঈম। সমাপনী বক্তব্যে মাবরুর বিন ইকবাল শিক্ষার্থীদের লক্ষ্যভিত্তিক অধ্যয়ন ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন ক্যাম্পাসের ইনচার্জ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।