সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরো সহজ, আকর্ষণীয় ও আনন্দদায়ক করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ‘গেম জোন’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো আলাদা অ্যাপ ডাউনলোড বা ইনস্টল ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের মধ্যেই বিভিন্ন ধরনের গেম খেলা এবংঅনলাইন টুর্নামেন্টে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন গেমাররা।
অ্যাপের হোমস্ক্রিনে থাকা ‘গেম জোন’ আইকনে ক্লিক করলেই ব্যবহারকারীরা চলে যেতে পারবেন গেমিং প্ল্যাটফর্মে। সেখানে রেসিং, অ্যাকশন, আর্কেড, অ্যাডভেঞ্চার, স্পোর্টস এবং পাজল-সহ বিভিন্ন ক্যাটাগরির গেম থেকে নিজেদের পছন্দের গেম বেছে নিয়ে খেলতে পারবেন গেমাররা।
শুধু গেম খেলার সুযোগই নয়, ‘বিকাশ গেম জোন’-এ নিয়মিত আয়োজন করা হয় টুর্নামেন্ট। ফলে গেমাররা নিজেদের সুবিধামতো সময় বেছে নিয়ে প্রতিযোগিতামূলক গেমিংয়ে অংশগ্রহণ করতে পারছেন এবং উপভোগ করতে পারছেন আরো রোমাঞ্চকর অভিজ্ঞতা।
ফুটবল উন্মাদনার এই সময়ে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিকাশ অ্যাপের এই নতুন ফিচারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন তারকা ফুটবলার এবং বিকাশ-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।



