মার্কিন হামলায় ইরানের জাস্ক কাউন্টির ১০ হাজার মানুষ পানিহীন

Printed Edition

আলজাজিরা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সঙ্ঘাত আরো তীব্র আকার ধারণ করেছে। টানা সপ্তম রাতের মতো উভয় পক্ষের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্য দিকে, ইরান কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে।

এ দিকে ইরানের জাস্ক কাউন্টির উপকূলীয় বুঞ্জি গ্রামে পানি শোধন (লবণাক্ততা দূরীকরণ) পাম্পে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এ ঘটনায় ওই এলাকার ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের সুপেয় পানির সরবরাহ সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। হরমোজগান পানি ও পয়ঃনিষ্কাশন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হামজেহ পুর এই তথ্য জানিয়েছেন।

হামজেহ পুর মার্কিন এই হামলাকে ‘একগুচ্ছ অপরাধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, বুঞ্জি পানি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি তোলার একটি পাম্পিং স্টেশন এবং একটি পাওয়ার ট্রান্সফরমার এই হামলায় ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ হয়ে গেছে। তিনি আরও যোগ করেন, ‘এই গ্রামগুলো এখন তীব্র পানি সঙ্কটের মুখোমুখি হচ্ছে।’