সুদান বিমানবন্দরে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার আমিরাতের

Printed Edition

রয়টার্স

খার্তুম বিমানবন্দরে ইথিওপিয়া থেকে আমিরাতি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে সুদান। গত মঙ্গলবার এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাত বিমানবন্দরে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

সুদান দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে আধাসামরিক বাহিনী আরএসএফকে সমর্থন করার অভিযোগ করে আসছে। এই বাহিনীটি সুদানে চলমান সঙ্ঘাতে সরকারের বিরুদ্ধে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে, যা দেশটিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। সুদানের এমন অভিযোগ মধ্যপ্রাচ্যের দেশটি বরাবরই অস্বীকার করে আসছে এবং তারা এই দীর্ঘ যুদ্ধের অবসান চান বলে জানিয়েছেন। গত সোমবার সুদানের সেনাবাহিনীর মুখপাত্র জানান আরএসএফকে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইউএই। ইথিওপিয়া থেকে উড্ডয়নকারী আমিরাতের মালিকানাধীন ড্রোন দিয়ে সুদানে হামলার ছবি ও ভিডিও প্রকাশ করেছে দেশটি।