অবসরে মেক্সিকোর ওচোয়া

Printed Edition

ক্রীড়া ডেস্ক

পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। ৪১ বছর বয়সী এই তারকা ২২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন।

ওচোয়া লিখেছেন, ‘আমি সব কিছু উজাড় করে দিয়েছি। আমার ক্লাব ও জাতীয় দলের জন্য সর্বস্ব দিয়েছি। আজ আমি আমার গ্লাভস খুলে রাখছি। গোলরক্ষকের জীবন মানে কখনো ৯০ মিনিট অপেক্ষা করা, একটি মুহূর্তের জন্য। আর সেই মুহূর্ত এলে দ্বিধার সুযোগ থাকে না।’

২০২৬ বিশ্বকাপই হবে তার শেষ আন্তর্জাতিক আসর বলে আগেই জানিয়েছিলেন ওচোয়া। তবে বিশ্বকাপের পরও নতুন কোনো ক্লাবে যোগ দিয়ে খেলা চালিয়ে যাওয়ার গুঞ্জন ছিল। অবশেষে অবসরের ঘোষণা দিয়ে সেই জল্পনারও অবসান ঘটালেন তিনি।