ক্রীড়া প্রতিবেদক
প্রথম বিভাগ ব্যডমিন্টন লিগে গতকাল তৃতীয় দিনে ঢাকা গ্ল্যাডিয়টর্স ৫-০ মাহা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বড় জয় পেলেও নিট কনসার্ন ৩-২-এ ইউরোপা ইয়ূথকে হারিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে।
পুরুষ এককে গ্ল্যাডিয়েটর্সের সিবগাতউল্লাহ ২১-৯, ২১-১৬ পয়েন্টে মাহা স্পোর্টিংয়ের ফারদিনকে, ডাবলসে গালিব ও সিবগাত জুটি ২১-১৭, ১৮-২১, ২১-১১ পয়েন্টে নাঈম ও মিজান জুটিকে, নারী এককে মোহনা ২১-৭, ২১-৬ পয়েন্টে মাইশাকে, ডাবলসে বৃষ্টি আক্তার ও মোহনা জুটি ২১-১৯, ২১-৯ পয়েন্টে সিনথিয়া ও ফারিহা জুটিকে এবং মিশ্র দ্বৈতে গালিব ও বৃষ্টি জুটি ২১-১৭, ২১-১৫ পয়েন্টে এনাম ও মাইশা জুটিকে হারিয়ে ৫-০তে গেম জিতে নেয়।



