মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

Printed Edition

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা

সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মিরসরাই এসএমই কৃষি শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব চট্টগ্রাম উত্তর জোন মুহাম্মদ মহী উদ্দিন।

এভিপি ও মিরসরাই এসএমই কৃষি শাখা প্রধান এম রুহুল আমিনের সভাপতিত্বে ও এফএভিপি ও মিরসরাই এসএমই কৃষি শাখার ম্যানেজার অপারেশন মো: সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নিজামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান লুৎফুর নাহার।