১৭তম থাইরয়েড কনফারেন্স ও মেলা অনুষ্ঠিত

Printed Edition

ঢাকার ধানমন্ডিস্থ দি থাইরয়েড সেন্টার লি. ও বাংলাদেশ ইনস্টিটিউট অব থাইরয়েড মেডিসিন অ্যান্ড ইমেজিং রিসার্চ (বিটমির) ক্যাম্পাসে যৌথ আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য ১৭তম থাইরয়েড কনফারেন্স ও বৈজ্ঞানিক সেমিনার “ঞযুৎড়রফ-ঞযব গড়ঃযবৎ এষধহফ” অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি এবং নিনমাসের পরিচালক অধ্যাপক ডা: এ কে এম ফজলুল বারী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: এম এ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অটোল্যারিঙ্গোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা: কামরুল হাসান তরফদার এবং নিনমাসের সিন্টিগ্রাফি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: নাসরিন সুলতানা। সেমিনারে দেশের স্বনামধন্য চিকিৎসকরা বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন এবং ১২০ জনেরও বেশি চিকিৎসককে আল্ট্রাসাউন্ড, কালার ডপ্লার ও এফএনএসি প্রযুক্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল অধ্যাপক ডা: এ কে এম ফজলুল বারী লিখিত নতুন বই “থাইরয়েড : আপনার রক্ষক”-এর মোড়ক উন্মোচন। প্রধান অতিথি বইটির ভূয়সী প্রশংসা করে বলেন, থাইরয়েড গ্রন্থির রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা ও সচেতনতা বাড়াতে চিকিৎসক এবং সাধারণ রোগীদের জন্য ৮৫টি ছবি সংবলিত এই বইটি অত্যন্ত তথ্যসমৃদ্ধ ও যুগোপযোগী।

উল্লেখ্য, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ মানুষ থাইরয়েড রোগে ভুগছেন, যার মধ্যে প্রতি পাঁচজনের তিনজনই নারী। এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিশ্ব থাইরয়েড দিবস উপলক্ষে বিটমির ও দি থাইরয়েড সেন্টার লিমিটেডের গত ৭-৯ মে নিজস্ব ক্যাম্পাসে ৮ম বারের মতো “থাইরয়েড মেলা-২০২৬”-এর আয়োজন করে। তিন দিনব্যাপী এই মেলায় প্রায় তিন হাজার রোগীকে বিনামূল্যে ও সুলভ মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসাসেবা ও ইমেজিং শিক্ষার প্রসারে প্রতিষ্ঠান দু’টি দীর্ঘ ২১ বছর ধরে নিরলস কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।