গত ১৬ জুলাই অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে অ্যাভিওনিক্স বিভাগের দ্বিতীয় এবং অ্যারোস্পেস বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের বিদায়, থিসিস ডিফেন্স এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিসি এয়ার ভাইস মার্শাল মো: মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভিসি মো: মোস্তাফিজুর রহমান দেশের অর্থনীতিতে অ্যারোস্পেস ও অ্যাভিওনিক্স সংক্রান্ত বিশেষায়িত জ্ঞান ও দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং বিদায়ী শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান জাতির কল্যাণ ও রাষ্ট্র্রের উন্নয়নে বিনিয়োজিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের গাংচিল আবাসিক ভবনের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি।



