বাংলাদেশ মেডিক্যাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ-এর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেছেন, প্রিম্যাচিউর বা অপরিণত এবং কম ওজনের নবজাতকসহ সব নবজাতকের মৃত্যুহার হ্রাস, রোগ প্রতিরোধ ও জীবন রক্ষায় আশার আলো ছাড়াচ্ছে ক্যাগারু মাদার কেয়ার কেমসি মডেল। কেএমসি মডেলকে জনপ্রিয় করতে গণমাধ্যমসহ সোশাল মিডিয়া বিরাট অবদান রাখতে পারে। গতকাল বুধবার বিএমইউ-এর শহীদ ডা: মিল্টন হলে আন্তর্জাতিক ক্যাঙ্গারু মাদার কেয়ার (কগঈ) সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি’ত ছিলেন প্রোভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান। সভাপতিত্ব করেন বিএমইউ -এর নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: আব্দুল মান্নান। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ডা: রুম্পা মনি চৌধুরী। বিজ্ঞপ্তি।



