নয়া দিগন্তের মার্কেটিং ম্যানেজার আমির হোসেনের স্ত্রীর নামাজে জানাজা গতকাল বেলা ১১টায় রূপগঞ্জ থানার দাউদপুর ইউনিয়নের বদলা গ্রামে অনুষ্ঠিত হয়। মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা বাদ জোহর দড়িচারিতালুক গ্রামে অনুষ্ঠিত হয়। মরহুমার দাফন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বোলাবো ইউনিয়নের দড়িচারিতালুক পাইসকা সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
শোকপ্রকাশ
নয়া দিগন্তের মার্কেটিং ম্যানেজার আমির হোসেনের স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দৈনিক নয়া দিগন্তের প্রকাশক শামসুল হুদা, সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী।
দোয়া অনুষ্ঠিত
আমির হোসেনের স্ত্রীর মৃত্যুতে বাদ জোহর নয়া দিগন্তে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর। নয়া দিগন্তের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা দোয়া মাহফিলে অংশ নেন। দোয়া মাহফিলে নয়া দিগন্ত সম্পাদক শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং মরহুমার মাগফিরাত কামনা করেন। বিজ্ঞপ্তি।



