চবি ভিসির সাথে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহর সাক্ষাৎ

Printed Edition
চবি ভিসির সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত
চবি ভিসির সাথে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম : নয়া দিগন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকানের সাথে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি এবং এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: কামাল উদ্দিন।

সাক্ষাৎকালে তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক পরিবেশ, ক্যাম্পাসের শৃঙ্খলা, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং গবেষণা ও উচ্চশিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। অতিথিদের স্বাগত জানিয়ে ভিসি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম গতিশীল করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

নাহিদ ইসলাম ভিসিকে ধন্যবাদ জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার মান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ, স্বচ্ছতা এবং গণতান্ত্রিক সহাবস্থান যেন বজায় থাকে- সেই প্রত্যাশা করেন তিনি। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি ও চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, এনসিপি ও ছাত্রশক্রির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।