ক্রীড়া ডেস্ক
নারী টেনিসের শীর্ষ খেলোয়াড়রা ফ্রেঞ্চ ওপেন বয়কটের হুমকি দিয়েছেন, গ্র্যান্ডসø্যাম টুর্নামেন্টগুলোর প্রাইজমানি কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আনার দাবিতে এ হুমকি দিয়েছেন তারকারা। বিশ্ব এক নম্বর আরিনা সাবালেঙ্কা পরশু এই কঠোর অবস্থানের কথা জানান, আর এতে সমর্থন জানিয়েছেন বিশ্ব চার নম্বর কোকো গফ। ইতালিয়ান ওপেন চলাকালে সাবালেঙ্কা বলেন, খেলোয়াড়দের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে বয়কটই হতে পারে শেষ পথ। তার ভাষায়, ‘আমাদের অধিকার আদায়ের জন্য কোনো এক সময় হয়তো বয়কটেই যেতে হবে।



