ভালো ঘুমের জন্য করণীয় কী

Printed Edition

একজন মানুষ শান্তিপূর্ণভাবে আপনার পাশে ঘুমাচ্ছে, অথচ আপনার ঘুম আসছেই না। বিশেষ করে রাতের বেলায় শোয়ার পরেও যদি ঘুম না আসে তবে এর চেয়ে বিরক্তিকর আর কিছু হতে পারে না।

অনিদ্রা ও স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমের ব্যাধিগুলো আপনাকে ক্লান্ত, খিটখিটে এবং মনোযোগহীন করে তুলতে পারে।

ঘুমের ওষুধ আপনাকে ঘুমিয়ে পড়তে, ঘুমিয়ে থাকতে এবং আপনার বিশ্রামের মান উন্নত করতে সাহায্য করে কার্যকর উপশম প্রদান করতে পারে। তবে নিজের ইচ্ছামতো ঘুমের ওষুধ সেবন অনেক সময়ই দীর্ঘ মেয়াদে ক্ষতিকর হতে পারে। অনেক সময় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। পেশাদার চিকিৎসকের নির্দেশনায় ঘুমের ওষুধ ব্যবহার করা হলে তা আপনার জীবনে বড় পার্থক্য আনতে পারে।

ঘুমের স্বাস্থ্যবিধি অনুশীলন : ঘুমানোর সময় ক্যাফেইন/অ্যালকোহল গ্রহণ কমিয়ে দিন এবং ঘুমের পরিবেশ অনুকূল করুন।

একটি সময়সূচি বজায় রাখুন : আপনার শরীরের অভ্যন্তরীণ ঘড়ি নিয়ন্ত্রণ করার জন্য প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান এবং ঘুম থেকে উঠুন, এমনকি সপ্তাহান্তেও অর্থাৎ ছুটির দিনেও।

একটি আরামদায়ক ঘুমের সময়সূচি তৈরি করুন : ঘুমানোর আগে শান্ত কার্যকলাপে জড়িত হন। যেমন গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, যাতে আপনার শরীরকে বোঝা যায় যে ঘুমানোর সময় হয়েছে।

আপনার ঘুমের পরিবেশ অনুকূল করুন : নিশ্চিত করুন যে আপনার শোয়ার ঘরটি শীতল, অন্ধকার ও শান্ত এবং বিছানা ও বিশ্রামের মধ্যে মানসিক সংযোগকে শক্তিশালী করার জন্য এটি কেবল ঘুমের জন্য সংরক্ষণ করুন।

নিয়মিত ব্যায়ম করুন : ঘুমের মান উন্নত করার জন্য নিয়মিত শারীরিক কার্যকলাপে জড়িত হন, বিশেষ করে সকালে বা বিকেলের দিকে।

যা করা থেকে বিরত থাকুন : ঘুমের আগে কফি, চা ও তামাকের মতো উত্তেজক পদার্থ এড়িয়ে চলুন, কারণ এগুলো আপনার ঘুমিয়ে পড়ার ক্ষমতাকে ব্যাহত করতে পারে।

রাতে দেরিতে ভারী খাবার থেকে বিরত থাকুন। ঘুমানোর আগে মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন, কারণ এটি অস্বস্তি এবং বদহজমের কারণ হতে পারে, যা আপনার ঘুমিয়ে পড়ার ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে।

ঘুমানোর আগে স্ক্রিন টাইম সীমিত করুন। ঘুমানোর কমপক্ষে এক ঘণ্টা আগে ইলেকট্রনিক ডিভাইসের সংস্পর্শ কমিয়ে দিন, কারণ যে নীল আলো নির্গত হয় তা ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে। ইন্টারনেট।