এবার সিটির কাছে হারল আবাহনী

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবার সবচেয়ে বড় চমক আবাহনীর টানা দুই হার। সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেনের মতো তারকাদের নিয়ে গড়া ঐতিহ্যবাহী কাবকে হারাল সিটি কাব। আগে তারা হেরেছিল লেপার্ডসের কাছে। প্রত্যাশিতভাবে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং কাব, প্রাইম ব্যাংক ক্রিকেট কাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে। এ দিন মোট ১৫টি হাফ সেঞ্চুরি হয়েছে, সেঞ্চুরি করেছেন রূপগঞ্জের সামিউন বাসির ও আবাহনীর মোসাদ্দেক হোসেন সৈকত। লেপার্ডসের আলাউদ্দিন বাবু ৫ উইকেট নেন।

আবাহনীকে হারিয়ে সিটি কাবের চমক

ক্রিকেটার্স অ্যাকাডেমি মাঠে রোমাঞ্চকর ম্যাচে আবাহনী লিমিটেডকে ২ উইকেটে হারিয়েছে সিটি কাব। ২৭ ওভারের ম্যাচে আবাহনীকে ৫ উইকেটে ২০৯ রানে থামায় তারা। ৫০ বলে ৬ চার ও ১০ ছয়ে ১০১ রানে অপরাজিত ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ল্েয নেমে সিটি কাব অধিনায়ক মেহেদী মারুফ ৭১ রানে জয় পায় সিটি কাব। সেঞ্চুরির পর বল হাতে ৩ উইকেট নিলেও হতাশ হতে হয়েছে মোসাদ্দেককে।

সামিউন বাসিরের সেঞ্চুরি (রূপগঞ্জ-বসুন্ধরা)

সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জ করে ৮ উইকেটে ৩৫৮ রান। জবাবে ২৭৫ রানে অলআউট হয় বসুন্ধরা স্ট্রাইকার্স। ৮৩ রানে জিতে টানা দুই জয় রূপগঞ্জের। আইচ মোল্লা ও ইরফান শুক্কুরের ৫৪ রানের জুটি এবং আইচ ও তানবির হায়দারের ৯০ রানের জুটিতে ১৭৬ রানে ৬ উইকেট হারায় রূপগঞ্জ। এরপর সামিউন বাসিরের ৭০ বলে ৬ চার ও ১০ ছয়ে ১১৬ রানের অপরাজিত ইনিংসে সাড়ে তিন শ’ ছাড়ায় স্কোর। বড় ল্েয নেমে সুবিধা করতে পারেনি বসুন্ধরা।

প্রাইম ব্যাংক-গুলশান ক্রিকেট কাব

ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ড মাঠে ৩৬ ওভারের খেলায় গুলশান ক্রিকেট কাবকে (৯/১৬৮) ৩২ রানে হারিয়ে টানা দুই জয় তুলে নিলো প্রাইম ব্যাংক ক্রিকেট কাব। শাহাদাত হোসেনের ৭৫ রানের সুবাদে ৯ উইকেটে ২০০ রান করে প্রাইম ব্যাংক। ল্েয নেমে আল ইসলাম ও শামীম মিয়ার বোলিংয়ে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন আপ। সর্বোচ্চ ৬৭ রান করেন মইনুল ইসলাম তন্ময়।

অগ্রণী ব্যাংক-ঢাকার লেপার্ডস

আতলাপুরের পূর্বরগাঁও ক্রীড়া শিাপ্রতিষ্ঠান গ্রাউন্ডে অগ্রণী ব্যাংক ক্রিকেট কাব ৩১ রানে হারায় ঢাকা লেপার্ডস। ৫ উইকেট নেন আলা উদ্দিন বাবু।

হৃদয়ের ব্যাটে মোহামেডানের জয়

বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নকে ২০৯ রানে অলআউট করে মোহামেডান। ল্েয নেমে ৫০ রানে তিন উইকেট হারালেও তৈৗহিদ হৃদয় ও তাইবুর রহমানের ১২৭ রানের জুটিতে সহজ জয় পায় মোহামেডান। ৮২ রান করেন হৃদয়। ৭৪ রান করেন তাইবুর।

১৮২ রানে জিতেছে গাজী গ্রুপ

সাভারের বিকেএসপির চার নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৮২ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটকে।

কাবকে। ৮ উইকেটে ২৮৫ রান করে গাজী গ্রুপ। ল্েয নেমে মোহাম্মদ রুবেল চারটি এবং আজিজুল হাকিম রনি তিন উইকেট নিলে ১০৩ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। দলটির পে সর্বোচ্চ ২৪ রান করেন শাখির হোসেন।