বিশেষ সংবাদদাতা
আমি খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই অন্তত বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা কোনো রাজনৈতিক দল যেন করবার স্পর্ধা না দেখায় এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রাণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপে থাকার কথা ততটা নিরপে নয়।
রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে গতকাল অভিযোগ জানিয়ে গণমাধ্যমের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান জানান রুমিন ফারহানা।
নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, ২২ তারিখে যেটা দেবার আমি সেটা দিয়ে দিয়েছি রিটেন। আমার প্রচারণার মাঠে থাকার কথা, কিন্তু বাধ্য হয়েই আমি আজকে ঢাকায় এসেছি। বিকজ আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশের যতটা নিরপে থাকার কথা ততটা নিরপে নয়। আমার কর্মীদের বাড়িঘরে হামলা করা হয়েছে। তাদের পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে। বাড়িতে আগুন দেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে অবহিত করতে এসেছি যে যেহেতু আমি একজন স্বতন্ত্র প্রার্থী এবং বড় দলগুলোর বিরুদ্ধে আমাকে লড়াই করতে হচ্ছে। প্রশাসন যদি এখানে একদম স্ট্রেইট নিরপে না থাকে তাহলে আরেকটা ৫ আগস্টের মতো হতে পারে। কিংবা ২০১৮ নির্বাচনের মতো আরেকটা নির্বাচন যদি হয় বাংলাদেশে তার পরিণতি ভালো হবে না। কারো জন্যই ভালো হবে না। সো এই বিষয়গুলো আমি কমিশনকে অবহিত করেছি।
রুমিন বলেন, ‘আজকে ইউরোপীয় ইউনিয়নের অবজার্ভারদের সাথে আমার বৈঠক আছে। আমি তাদেরও বিষয়গুলো অবহিত করব। একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই জন্য’ মানুষ ১৫ বছর লড়াই করেছে। আমরা যে যেই দলেই ছিলাম আমরা আমাদের অবস্থান থেকে লড়াই করেছি। তিনি বলেন, আরেকটা কারচুপির নির্বাচন আরেকটা ম্যানিপুলেটেড ইলেকশন বাংলাদেশে আমরা হতে দেবো না ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত নির্বাচন মাঠে থাকব।


