ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. দীপ্তি সাহা গত শুক্রবার বেলা ১১টায় তার নিজ বাসভবনে পরলোকগমন করেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ১৭তম বিভাগীয় প্রধান ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার বয়স হয়েছিল ৫৮। উল্লেখ্য, তিনি একই বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি বোন, ভাই ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।



