রয়টার্স ও আলজাজিরা
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় ধ্বংসযজ্ঞের ব্যাপকতা বাড়ছে। ইসরাইলের টানা বিমান হামলার কারণে অনেকেই বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এতে করে ভয়াবহ মানবিক সঙ্কট তৈরি হচ্ছে। দক্ষিণ লেবাননে প্রতিদিন নতুন নতুন হামলার কারণে আরো খারাপ হচ্ছে পরিস্থিতি। বহু মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রতিটি বিমান হামলার পর বাড়ি ধসে পড়ার সংখ্যা বাড়ছে এবং মানুষ সবকিছু হারিয়ে ফেলছেন।
দক্ষিণ লেবাননের অনেক মানুষের অভিযোগ, এই হামলার পেছনে বড় ধরনের কোনো পরিকল্পনা রয়েছে। তাদের বিশ্বাস, এই অঞ্চলকে ধীরে ধীরে জনশূন্য করে ফেলার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে ভবিষ্যতে এখানে আর সাধারণ মানুষ বসবাস করতে না পারেন।
টাইর শহরে বর্তমানে বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিতে আসছেন। কারণ রাজধানী বৈরুতে আর নতুন করে আশ্রয়ের জায়গা নেই। সেখানে আশ্রয়কেন্দ্রগুলো ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। ফলে দক্ষিণাঞ্চল থেকে পালিয়ে আসা অনেক পরিবার টাইরেই অবস্থান নেয়ার চেষ্টা করছে।
যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণাও এখন এলাকার অনেক মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না।



