মুসলিম লীগ প্রতিষ্ঠাতা, আহছানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমান বুয়েটের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার উদ্যোক্তা ও জমিদাতা নবাব স্যার সলিমুল্লাহর ১৫৫ তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ আজ রোববার সকাল ৯টায় বেগমবাজারে মরহুমের মাজারে ফাতেহা পাঠ, শ্রদ্ধা নিবেদন ও বাদ জোহর দুঃস্থদের মধ্যে ও এতিমখানায় খাবার বিতরণ করবে। এ ছাড়া আগামী ১৩ জুন শনিবার নয়াপল্টন মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরি, বক্তব্য রাখবেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, কেন্দ্রীয় নেতা আলহাজ আকবর হোসেন পাঠান, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন, তারেক জমির সজীব, জহির উদ্দীন মোহাম্মদ বাবর, এস আই ইসলাম মিলন, মহিলা মুসলিম লীগ সভানেত্রী ডা: হাজেরা বেগম, শ্রমিক মুসলিম লীগ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওসমান গণি সহ দলীয় ও জাতীয় রাজনৈতিক নেতারা। বিজ্ঞপ্তি।



