চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থায় যোগ দিচ্ছে ঢাকা

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

চীনের উদ্যোগে গঠিত ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে (ওয়াইকো) পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ওয়াইকো হলো চীনের উদ্যোগে গঠিত একটি আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা-এআই সহযোগিতা সংস্থা বা জোট, যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রযুক্তি নীতির বিপরীতে গঠিত হয়েছে। এই জোটে রাশিয়া, পাকিস্তান ও ব্রাজিলসহ মোট ২৯টি দেশ রয়েছে। এর সদর দফতর চীনের সাংহাইয়ে।

ওয়াইকোর লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে- উদ্ভাবনের ওপর আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা, বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন হ্র্রাস করে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রচার এবং বিশ্বব্যাপী এআই বিকাশের জন্য উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশকে সমর্থন করা। এই নতুন এবং বিবর্তিত প্রযুক্তিটি যেন মানুষের জন্য উপকারী এবং নিরাপদ হয়, তা নিশ্চিত করতে এআই বিধিমালার উন্নয়ন ঘটানো ওয়াইকোর অন্যতম উদ্দেশ্য।