কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো: শামছুল হুদা মাস্টার (৯০) গত শনিবার সন্ধ্যায় পাকুন্দিয়া হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রোববার সকালে উপজেলার বাসুরচর পূর্বপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার ইন্তেকালে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহ্বায়ক মো: আবুল হাসিম সবুজ, সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুল হক প্রমুখ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।



