হৃদয়-লিটনের উন্নতি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

আইসিসির সর্বশেষ টি-২০ ব্যাটিং র‌্যাংকিংয়ে ৫৫৯ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন তৌহিদ হৃদয়। এক ধাপ এগিয়ে ৫২তে উঠে এসেছেন লিটন দাস। ৪৬ নেমে গেছেন ইমন। পেসার শরীফুল ইসলাম ৯ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে, এক ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন শেখ মাহেদি। বিশ্রামে থাকা মোস্তাফিজ এক ধাপ পিছিয়ে ১২ নম্বরে নেমে গেছেন।