চীনে ৫.২ মাত্রার ভূমিকম্প : নিহত ২

Printed Edition
দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং অঞ্চলে ভূমিকম্পে ভেঙে পড়া কয়েকটি ভবন	: ইন্টারনেট
দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং অঞ্চলে ভূমিকম্পে ভেঙে পড়া কয়েকটি ভবন : ইন্টারনেট

সিসিটিভি

চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরের লিউনান জেলায় ৫ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল সোমবার ভোরে আঘাত হানা এই ভূকম্পনে ওই এলাকার অন্তত ১৩টি ভবন ধসে পড়েছে। ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে এবং এখনো একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় ভূমিকম্প ত্রাণ সদর দফতর।

নিহত স্বামী-স্ত্রীর বয়স যথাক্রমে ৬৩ ও ৫৩ বছর। আকস্মিক এই দুর্যোগের পর নিরাপত্তার স্বার্থে লিউঝৌ শহরের সাত হাজারেরও বেশি মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। এ দিকে ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় রেললাইনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে কি না- তা পরীক্ষা করে দেখছে রেল কর্তৃপক্ষ। এই পরিদর্শনের কারণে সাময়িকভাবে পরিবহন ব্যবস্থায় কিছুটা বিঘœ ঘটেছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ, পানি, গ্যাস ও যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে এবং সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।