এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Printed Edition
এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এনসিসি ব্যাংকের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এনসিসি ব্যাংক ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে টেকসই প্রবৃদ্ধি, গ্রাহকের আস্থা, উদ্ভাবন ও শরিয়াহ ভিত্তিক ব্যাংকিংয়ে রূপান্তরের অঙ্গীকারকে সামনে রেখে। ১৭ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সূচনা করেন চেয়ারম্যান মো: নূরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিনের সভাপতিত্বে আলোচনা সভায় ব্যাংকের অগ্রগতি, রূপান্তর ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, মোরশেদুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ও অডিট কমিটির চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম এফসিএ, এফসিএসসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক মো: জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মো: হাবিবুর রহমান ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই আয়োজনে যুক্ত হন। বিজ্ঞপ্তি।