সৌদি কোচ বরখাস্ত

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সৌদি ফুটবল দলের প্রধান কোচ হার্ভে রেনার্ডকে বরখাস্ত করেছে দেশটির ফুটবল ফেডারেশন। আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এমন সিদ্ধান্ত নিলো সৌদি আরব ফুটবল ফেডারেশন। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই আসরের প্রস্তুতির মধ্যেই এমন পরিবর্তন ফুটবল মহলে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে গত মার্চে ঘানা তাদের প্রধান কোচ অটো আদ্দোকে বাজে পারফরম্যান্সের জন্য বরখাস্ত করেছিল।

৫৭ বছর বয়সী এই ফরাসি কোচ ২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের দায়িত্ব নেন। এর আগে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রথম দফায় দলটির কোচ হিসেবে কাজ করেন তিনি। হার্ভে রেনার্ড সৌদি আরবকে একাধিকবার বিশ্বকাপের বাছাইপর্ব পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০২২ কাতার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন।