আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ২৬৭তম সিন্ডিকেট সভা গতকাল বুধবার আইআইইউসির প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান আ ন ম শামসুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, বিওটি সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, সিন্ডিকেট সদস্য ও আইআইইউসির প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মাদ মাহবুবুর রহমান, সিন্ডিকেটে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর মো: লুৎফুর রহমান এবং বিগত ২৬৬তম সাধারণ সভার কার্যবিবরণ পাঠ করেন আইআইইউসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সোলাইমান মিয়া। সিন্ডিকেট সভায় আরো উপস্থিত ছিলেন ডিন ক্যাটাগরির সদস্য বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ সামসুল আলম। বিজ্ঞপ্তি।



