সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে শেষ ওয়ানডে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দু’টি খেলেছে সফরকারী নিউজিল্যান্ড। দুই ম্যাচের একটি করে জয়ে সিরিজে ১-১ সমতায় রয়েছে দুই দল। ফলে শেষ ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। আর সিরিজের শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামীকাল মাঠে নামবে দুই দল। ঢাকায় শেষ হয়ে যাওয়া প্রথম দুই ওয়ানডের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২০০ টাকা। চট্টগ্রামেও একই মূল্যে দেখা যাবে শেষ ওয়ানডে। টিকিটের মূল্য তালিকা গতকাল প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী ২০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। এ ছাড়া শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা। রুফটপ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটির মূল্য দুই হাজার ৫০০ টাকা। টিকিটের দামের মধ্যে- এটাই সর্বোচ্চ।