ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ফজলুল কাদের চৌধুরীর সংগ্রাম ছিল আত্মপরিচয়ের : আনোয়ার হোসেন আবুড়ী

Printed Edition
পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার একে এম ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী  উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ মুসলিম লীগ : নয়া দিগন্ত
পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার একে এম ফজলুল কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ মুসলিম লীগ : নয়া দিগন্ত

পাকিস্তান জাতীয় পরিষদের সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তৎকালীন মুসলিম লীগের সভাপতি মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে রাজনৈতিক সংগ্রাম ছিল, সেটিই মূলত এ ভূখণ্ডের মানুষের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও স্বাধীন রাজনৈতিক সত্তা রক্ষার রাজনীতি, বর্তমান প্রজন্ম ধীরে ধীরে সেই ঐতিহাসিক বাস্তবতা উপলব্ধি করতে শুরু করেছে।

বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির করেন দলের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী এ কথা বলেন। তিনি বলেন, ফজলুল কাদের চৌধুরী বুঝতে পেরেছিলেন, উপমহাদেশে ভারতীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে মুসলিম জাতিসত্তা ও এ ভূখণ্ডের মানুষের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় রক্ষা করা সময়ের দাবি। তার রাজনীতি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে ছিল না; বরং এ অঞ্চলের মানুষের আত্মমর্যাদা, সাংবিধানিক অধিকার এবং স্বাধীন রাজনৈতিক অবস্থান প্রতিষ্ঠার রাজনীতি ছিল।

আলোচনা সভায় অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কেন্দ্রীয় নেতা শেখ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন, তারেক জমির সজীব, এসআই ইসলাম মিলন, জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, ডা: হাজেরা বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানের শেষে মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি।