মামুনুল হকের সাথে যুক্তরাজ্য কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্য দূতাবাসের রাজনৈতিক কূটনীতিক মিস কেট ওয়ার্ড বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার মজলিসের আমিরের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, সুশাসন, শিক্ষা, যুবসমাজের ক্ষমতায়ন, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় মানবসম্পদ উন্নয়নের গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

মিস কেট ওয়ার্ড বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে মজলিসের আমিরের দৃষ্টিভঙ্গি মনোযোগ সহকারে শোনেন এবং পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ খেলাফত মজলিসের পররাষ্ট্র সচিব ফারিদ খান উপস্থিত ছিলেন।