আইআইইউসিতে ইউনিম্যাপ প্রতিনিধিদের কোলাবোরেশন ভিজিট

Printed Edition

মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের (ইউনিম্যাপ) দুই সদস্যের একটি প্রতিনিধিদল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) কোলাবোরেশন ভিজিট করেছে। শনিবার আইআইইউসি ক্যাম্পাসের এই ভিজিটে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়।

প্রতিনিধিদলে ছিলেন ইউনিম্যাপের সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ডেপুটি ডিরেক্টর অ্যাসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ আফেন্দি বিন রোজান এবং একাডেমিক ম্যানেজমেন্ট সেন্টারের পরিচালক অ্যাসোসিয়েট প্রফেসর স ড. মুহাম্মদ জুহাইরি আজিজ সাফার। এ সময় আইআইইউসি ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার দেন। এ সময় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রোভিসি অধ্যাপক ড. মুহাম্মদ হাসমত আলী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুদ্দীন, অর্থনীতি ও ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শরিফুল হক, গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজিজুল হক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মনিরুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান।

অনুষ্ঠান শেষে মালয়েশিয়ায় পিএইচডি ও মাস্টার্স করতে আগ্রহী তরুণ শিক্ষক-শিক্ষার্থী ও পোটেনশিয়াল ক্যান্ডিডেটদের সাথে মালয়েশিয়ার প্রতিনিধিদলের এক সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।