এএফপি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দ্বিপীয় ও কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনার ল্েয আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বেইজিং সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প থেকে এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই সফরে ইরানের যুদ্ধ নিয়ে সুনির্দিষ্টভাবে কোনো আলোচনা হবে কি না, তা মন্ত্রণালয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্যে যে সঙ্ঘাতের সৃষ্টি হয়েছে, তা নিরসনে পাকিস্তান ও চীনÑ উভয় দেশই শুরু থেকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে চেয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই তীব্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের গ্রহণ করা মধ্যস্থতার প্রচেষ্টাকে জোরালো সমর্থন জানিয়েছে বেইজিং। গতকাল বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে জানান, সফরকালে চীন ও পাকিস্তানের শীর্ষ নেতারা দ্বিপীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। মুখপাত্র গুও জিয়াকুন আরো বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ল্েয ইসলামাবাদের সাথে যৌথভাবে কাজ করতে বেইজিং পুরোপুরি প্রস্তুত। একই সাথে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় পাকিস্তানের ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ মধ্যস্থতাকারী’ ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন তিনি।



