ধনবাড়ীর মাদক নিয়ন্ত্রণে প্রশাসন সক্রিয় : ইউএনও

Printed Edition

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী বলেছেন, মাদকাসক্তি সমাজের জন্য একটি বড় হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা বলেন।

ইউএনও বলেন, মাদক প্রতিরোধে পারিবারিক সচেতনতা, ধর্মীয় মূল্যবোধ, আইন প্রয়োগ এবং মাদকাসক্তদের পুনর্বাসন সমানভাবে গুরুত্বপূর্ণ। ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ইসমাইল হোসেন, ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক প্রমুখ।