নিজস্ব প্রতিবেদক
ঢাকা ও ঢাকার আশপাশের জেলা কারাগারগুলোতে কর্মরত ১৪ মহিলা কারারক্ষীকে দেশের বিভিন্ন কারাগারে বদলি করা হয়েছে। অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত নেয়া হয়।
কারা অধিদফতর সূত্রে জানা যায়, গত ২ জুন ১৪ মহিলা কারারক্ষীকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করার আদেশ জারী করা হয়।
এরমধ্যে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের মোসা: তাহমিনা আক্তারসহ আটজনকে প্রেষণে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে, দুইজন চাঁপাইনবাবগঞ্জ এবং বাকিদের পটুয়াখালী, ফেনী জেলা কারাগার-১, শেরপুর ও বগুড়া জেলা কারাগারে বদলিপূর্বক পদায়ন করা হয়।



