নোয়াখালী অফিস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় তার বাবাসহ আরো দু’জন আহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদান তার ছেলে ঠাকুর চাঁন ও রবিউল হোসেন ছোট ফেনী নদীর খালে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনের মৃত্যু হয়।



