ওমরকে পারিশ্রমিক দেবে ফিফা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বৈধ ভিসা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন সোমালিয়ার রেফারি ওমর আবদুলকাদির আরতান। ওমর আরতান নামের এই রেফারিকে বিশ্বকাপের অফিশিয়ালসদের তালিকায় রেখেছিল ফিফা। এ লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্রের মিয়ামি বিমানবন্দরেও পৌঁছান। তবে যুক্তরাষ্ট্র সরকার তাকে দেশটিতে ঢুকতে দেয়নি। ফলে তাকে পুরো টুর্নামেন্টের পারিশ্রমিক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।