দিনাজপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ উদ্বোধন করা হয়েছে। গত রোববার বিকেলে দিনাজপুর সিএসডিতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় তিনি বলেন, খাদ্য সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কৃষক যেন ন্যায্য মূল্য পান এবং সরকারি গুদামে মানসম্মত খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করবে। সংগ্রহ অভিযানে কোনো সিন্ডিকেট যেন কর্তৃত্ব করতে না পারে, কৃষক ও শ্রমিকরা যেন জিম্মিভাবে না থাকে এ জন্য খাদ্য বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মনিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকতা তমালিকা পাল, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ মো: আবু বকর ছিদ্দীক, জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি মো: নুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।