ঈদে বৈশাখী টিভিতে সাত ধারাবাহিক নাটক

Printed Edition
ঈদে বৈশাখী টিভিতে সাত ধারাবাহিক নাটক
ঈদে বৈশাখী টিভিতে সাত ধারাবাহিক নাটক

বিনোদন প্রতিবেদক

এই প্রথম বৈশাখী টিভিতে এবার ঈদুল আজহায় প্রচার হবে সাত পর্বের সাতটি ধারাবাহিক নাটক। নাটকগুলো হলো- মোশাররফ করিম-রোবেনা রেজা জুঁই-সামিয়া আক্তার অভিনীত ‘ভাত হাসান’। রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনা সাইফ আহম্মেদ, রাশেদ সীমান্ত-নাবিলা ইসলাম অভিনীত ‘মোগো বাড়ি বরিশাল’। রচনা ও পরিচালনা মহিন খান। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালিত জেবা জান্নাত-সবুজ আহমেদ অভিনীত ‘কফিলের মেয়ে’, পাপ্পু রাজের রচনায় আদিত্য জনির পরিচালনায় মীর সাব্বির-ময়মুনা মম অভিনীত ‘সাক্ষী মফিজ’, মাতিয়া বানু শুকুর রচনায় মো: রবিউল সিকদারের পরিচালনায় শিবলী নোমান-পূর্ণিমা বৃষ্টি অভিনীত ‘ঝগড়াটে পরিবার’, অরন্য আনোয়ারের রচনায় সকাল আহমেদের পরিচালনায় জাকিয়া বারী মম-আরফান আহমেদ অভিনীত ‘দিল মোহাব্বত’ এবং বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘অবশেষে জিরো’। এ নাটকে অভিনয় করেছেন- আবদুল্লøাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল, তারিক স্বপন প্রমুখ।