সরকার ভোটের পর পল্টি নিয়েছে, স্থানীয় নির্বাচনে লাল কার্ড দেখানো হবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

Printed Edition
রূপগঞ্জে এনসিপির জনসভায় বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী : নয়া দিগন্ত
রূপগঞ্জে এনসিপির জনসভায় বক্তব্য রাখেন নাসীরুদ্দীন পাটওয়ারী : নয়া দিগন্ত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে জয়ের জন্য সরকার ভোটের আগে হ্যাঁ এর পক্ষে বিভিন্ন জনসভায় জনগণকে অনুরোধ করেছে। কিšুÍ নির্বাচনে ৭৫ শতাংশ হ্যাঁ ভোট পড়ার পর তারা পল্টি দিয়েছে। এই সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। ভারতীয় গেরুয়া দল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্তু আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। নারায়ণগঞ্জের এক নম্বর গড ফাদার আইভীকে তারা মুক্তি দিয়েছে।

গতকাল উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে বেলা ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাত এক দেড় শ’ যুবক সভামঞ্চ ভাঙচুর করে। এ সময় উপজেলা যুবশক্তির যুগ্মসদস্যসচিব আল ফারাবিসহ কয়েকজন আহত হন।

এ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শেখ হাসিনার মতো গুণ্ডার মোকাবেলা করেছি, আর কোনো গুণ্ডা আমাদের ভয় দেখাতে পারবে না। আমাকে বলা হয়েছিল এখানে আসলে জীবনের ওপর ঝুঁকি হতে পারে কিন্তু আমি বলেছি মৃত্যু হলেও আমি এখানে আসব। যদি আমার ভাইয়ের ওপর হওয়া এই হামলার বিচার না হয় তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাইব।

তিনি বলেন, আমি রূপগঞ্জের প্রেমে পড়ে গেছি। কিন্তু জানতে পারলাম এই রূপগঞ্জে মাদক কারবার, সন্ত্রাসী ও ভূমিদস্যুতায় অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। আমি কথা দিচ্ছি এনসিপি ক্ষমতায় এলে রূপগঞ্জে এই সমস্যা আগামী দিনে আর থাকবে না।

অনুষ্ঠানে উপজেলা এনসিপি নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জ দফতর শেলের সাখাওয়াত হোসেন তারেকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।