সালাহর সমালোচনায় রুনি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের মৌসুমের শেষ ম্যাচকে ঘিরে লিভারপুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ওয়ের রুনি। তার মতে, লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালহ ‘স্বার্থপর আচরণ’ করেছেন এবং ব্রেন্টফোর্ডের বিপক্ষে অ্যানফিল্ডের বিদায়ী ম্যাচে তাকে দল থেকে বাদ দেয়া উচিত। রুনি তার শো-তে বলেন, সালাহ সাম্প্রতিক সময়ে ক্লাবের খেলার ধরন নিয়ে যে মন্তব্য করেছেন, তা মূলত কোচ আর্নে সøটের প্রতি পরোক্ষ সমালোচনা। সালাহ সামাজিক মাধ্যমে ‘হেভি মেটাল ফুটবল’-এ ফেরার কথা বলায় রুনি মনে করেন, এটি সাবেক কোচ জার্গেন ক্লপের স্টাইলের প্রতি ইঙ্গিত এবং বর্তমান কোচের প্রতি অনাস্থা প্রকাশ। ৩৩ বছর বয়সী সালাহ মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। নয় বছরে ২৫৭ গোল ও ছয়টি বড় শিরোপা জিতে ক্লাব ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করেছেন তিনি। তবে চলতি মৌসুমে তার পারফরম্যান্স তুলনামূলকভাবে মøান, যেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে করেছেন মাত্র ১২ গোল।