রাশিয়া-ইরান ক্ষেপণাস্ত্র চুক্তি

Printed Edition

ফিন্যান্সিয়াল টাইমস

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠনে রাশিয়ার সাথে প্রায় ৫৯০ মিলিয়ন ডলারের (৫০ কোটি ইউরো) একটি গোপন ক্ষেপণাস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে ইরান। সংবাদপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে মস্কোতে ইরান ও রাশিয়ার মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় রাশিয়া তিন বছরের মধ্যে ইরানকে ৫০০টি ভারবা পোর্টেবল লঞ্চ ইউনিট এবং দুই হাজার ৫০০টি ৯এম৩৩৬-টাইপ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে।

প্রায় ৫০ কোটি ইউরোর এ চুক্তির অংশ হিসেবে, ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে তিনটি পৃথক ধাপে ক্ষেপণাস্ত্রগুলো ইরানে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। তবে কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে যে, নির্দিষ্ট কিছু সিস্টেম নির্ধারিত সময়ের আগেই ইরানে সরবরাহ করা হয়ে থাকতে পারে।

২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় এবং এরপর ১২ দিনের যুদ্ধ সংঘটিত হয়। ওই ঘটনার পর একই বছরের জুলাই মাসে তেহরান প্রশাসন আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে এসব প্রতিরক্ষা ব্যবস্থার অনুরোধ জানায় বলে দাবি করা হয়েছে। হামলার পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্থাপনাগুলো সুরক্ষার জন্য ইরান এ অনুরোধ করেছিল।