পিটিআই
পাঁচ দিনের ব্যবধানে ভারতে পেট্রল ও ডিজেলের দাম ফের বাড়ানো হয়েছে। এবার পেট্রলের দাম লিটারপ্রতি ৮৭ পয়সা এবং ডিজেলর লিটারপ্রতি ৯১ পয়সা বেড়েছে। গত ১৫ মে ভারতে প্রতি লিটার জ্বালানি তেলের দাম ৩ টাকা বাড়ানো হয়।
মঙ্গলবার থেকে নতুন করে জ্বালানির দাম বাড়ার কারণে রাজধানী নয়া দিল্লিতে পেট্রলের দাম এখন লিটারপ্রতি ৯৭.৭৭ রুপি থেকে বেড়ে ৯৮.৬৪ রুপি হয়েছে। পিটিআইকে জানায়, দিল্লিতে ডিজেলের দাম আগের ৯০.৬৭ রুপি থেকে বেড়ে প্রতি লিটার এখন ৯১.৫৮ রুপি হয়েছে।
কলকাতায় পেট্রলের দাম ছিল ১০৮ রুপি ৭৪ পয়সা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দাম বেড়ে হয়েছে ১০৯ রুপি ৭০ পয়সা। অর্থাৎ, লিটারপ্রতি ৯৬ পয়সা দাম বাড়ল এবং ডিজেলের দাম ছিল ৯৫ রুপি ১৩ পয়সা, যা গতকাল সকাল থেকে ৯৬ টাকা ৭ পয়সা। অর্থাৎ, প্রতি লিটারে ৯৪ পয়সা দাম বাড়ল।
এই দাম বাড়ার ফলে কয়েক দিনের ব্যবধানে জ্বালানির দামে দ্বিতীয়বারের মতো ঊর্ধ্বগতি দেখা গেলো। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার চাপের মধ্যে গত শুক্রবার পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছিল প্রশাসন।
মঙ্গলবার ভারতের প্রধান মেট্রো শহরগুলোতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে মুম্বাইয়ে পেট্রলের দাম লিটারপ্রতি ৯১ পয়সা বেড়ে ১০৭ দশমিক ৫৯ রুপি হয়েছে।



