ক্রীড়া প্রতিবেদক
দ্বিতীয় সারির দল নিয়েও পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলের সাথে গোলশূন্য ড্র। এই দুই ড্রই এখনো ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ অলিম্পিক দলের। এই ফাইনালে যেতে হলে আজ তাদের জিততেই হবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। সে সাথে কামনা করতে হবে আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচে জয়-পরাজয়। তাহলেই ৫ পয়েন্ট নিয়ে মালদ্বীপের ডায়মন্ড জুবিলী ফুটবলের ফাইনালে খেলা হবে মারুফুল হক বাহিনীর। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচ। এর আগে পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচ। পাক ও আফগানরা ৪ পয়েন্ট করে।



