উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে পৃথক বাজেটের দাবি

Printed Edition

বাংলাদেশে উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) নিয়ন্ত্রণে প্রয়োজনীয় অ্যান্টি-হাইপারটেনসিভ ওষুধের নিরবচ্ছিন্ন প্রাপ্যতা নিশ্চিত করতে পৃথক বাজেট বরাদ্দ, ওষুধ সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং প্রাথমিক স্বাস্থ্যসেবার মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যখাতের নীতিনির্ধারক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীরা। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ)- ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স এবং নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) সেন্টারের উদ্যোগে, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (এঐঅও)-এর সহায়তায় বাস্তবায়িত প্রকল্পের আওতায় আয়োজিত এক উচ্চ পর্যায়ের রাউন্ড টেবিল আলোচনায় এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা: এস এম জিয়াউদ্দিন হায়দার, সভাপতিত্ব করেন বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী । সঞ্চালনা করেন ডা: ফারজানা ইসলাম এবং ডা: মোহাম্মদ শহিদুল হক। স্বাগত বক্তব্যদেন ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্সের চেয়ারম্যান এবং ডিন, ফ্যাকাল্টি অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অধ্যাপক ডা: মো: আতিকুল হক বিজ্ঞপ্তি।