খোদেজা বিবি শাহীনুর বেগম

Printed Edition

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রখ্যাত সুফি সাধক মরহুম মাওলানা নুরুল ইসলাম লালপুরী শাহ (রহ.)-এর সহধর্মিণী খোদেজা বিবি শাহীনুর বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১৮ মে বিকেল সাড়ে ৫টায় উপজেলার নুনেরটেক গ্রামে নিজ বাড়ি ‘লালপুরী মঞ্জিল’-এ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১০০ বছরের বেশি বয়সী মরহুমা পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য ভক্ত-অনুরাগী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ জোহর লালপুরী দরবার শরিফ জামে মসজিদ কমপ্লেক্সের সামনে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমা খোদেজা বিবি শাহীনুর বেগম ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও পরোপকারী একজন নারী। দীর্ঘ দিন ধরে তিনি ধর্মীয় শিক্ষা, মানবসেবা ও সামাজিক কর্মকাণ্ডে নীরব অবদান রেখে গেছেন। দরবার শরিফে আগত অতিথি, ভক্ত ও অনুসারীদের প্রতি তার আন্তরিকতা ও অতিথিপরায়ণতা ছিল বিশেষভাবে প্রশংসিত। তার তৃত্যুতে দেশ-বিদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমার ছেলে, কানাডাপ্রবাসী সিনিয়র সাংবাদিক ফজল মোহাম্মদ দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে তার মায়ের রূহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন। নিজস্ব প্রতিবেদক।